ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ইমাম আলেমদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ৪:১২
নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি কুমিল্লা, বাগেরহাট এবং রংপুরের পিরগঞ্জের অপ্রীতিকর ঘটনার বিষয়ে উপজেলার বিভিন্ন ইমাম ও আলেমদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২১ অক্টোবর বেলা ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান, থানা মসজিদের ইমাম মোঃ মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ারুল হক, মডেল কেয়ারকেটার মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি মোঃ জাবেদ আলী  সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলামসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দাঙ্গা, ফেসাদ ইসলাম কখনও সমর্থন করে না। মুসলিম সংখ্যা গোরিষ্ঠ দেশে সংখ্যা লঘু সম্প্রদায় আমানত স্বরূপ। তাদের জান মালের সুরক্ষা করা আমাদের ইমানী দায়িত্ব। তারা আরো বলেন, কোন কিছু না বুঝে, না যাচাই করে তা প্রচার করাও ইসলাম সমর্থন করে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে যেন ধর্ম নিয়ে কোন রকম বাড়াবাড়ি না হয়। কোন কিছু সত্য মিথ্যে যাচাই না করে গুজব ছড়াবেন না।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ