নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা আটপাড়া উপজেলার প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমির খসরু স্বপন,সাংবাদিক হাবীবুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied