ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৮

‎সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার। সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
‎
‎সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সেপ্টেম্বর ২০২৬ মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল, সেরা অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান দমন, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল, বিশেষ সম্মাননা ও নগদ পুরস্কার। এছাড়াও জেলা পুলিশের সদস্যদের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের কৃতিত্তের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

‎পরবর্তীতে বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং জেলায় মাদক, চোরাচালান, পরোয়ানা তামিলকারী চৌকস অফিসারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান