ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মধুমতি নদীর তীব্র ভাঙন পরিদর্শন কালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউএনও জোবায়েব হাবিব


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:১২

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের এলাকার মানুষ। ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। এ সময় পরিদর্শন কালে
 ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

গত বুধবার ৭ অক্টোবর সকালে উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকার ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণসহায়তা দেন।
জানা যায় , গত কয়েক দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে চরখোলাবাড়িয়া ও দিগনগরসহ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে কয়েকটি গ্রামের শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শতশত একর ফসলি জমি নদীর গর্ভে বিলিন হয়ে গেছে । গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে জীবন জাপন করছে এবং অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরিদর্শনকালে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, 'ভাঙনের তীব্রতা দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিংয়ের চেষ্টা চলছে। এছাড়া নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।'

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা