ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে নিজ অর্থায়নে ভাঙা সড়ক সংস্কার করে দিলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:১৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের কৃতি সন্তান ও সিঙ্গাপুর প্রবাসী মো. বাবুল খন্দকারের নিজ অর্থায়নে বিটেশ্বর-চক্রতলা সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশের সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে ভাঙন ও খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বিটেশ্বর-চক্রতলা সড়কের বিটেশ্বর জয়নাল ডিলারের খানকার সামনে ভেঙে যাওয়া অংশে ইটের সুরকি ও বালু ফেলে সংস্কার করা হয়েছে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।
স্থানীয় চালকরা জানান, সড়কের ওই অংশটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় বিশেষ করে রাতে যানবাহন চলাচলে সমস্যা হতো। ভাঙা অংশে চাকা পড়ে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। বাবুল খন্দকারের উদ্যোগে দ্রুত সংস্কার হওয়ায় স্থানীয় চালক ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

বিটেশ্বর বাজারের বীর মুক্তিযোদ্ধা জয়নাল ডিলার বলেন, বিটেশ্বর-চক্রতলা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চলাচল করে। সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হলেও বিটেশ্বর এলাকার এই অংশটি দীর্ঘদিন সংস্কারের বাইরে ছিল। ফলে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো এবং দুর্ঘটনার ঝুঁকি ছিল।

তিনি আরও বলেন, বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের সন্তান মো. বাবুল খন্দকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কের ভাঙা অংশটি সংস্কার করে দিয়েছেন। এর আগেও তিনি বিটেশ্বর বাজারের বিভিন্ন স্থানে সড়ক সংস্কারে সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানান, শুধু সড়ক সংস্কার নয়, এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে বাবুল খন্দকার বিটেশ্বর বাজার থেকে খানেবাড়ি এবং খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার নিজ বাড়ি পর্যন্ত সড়কের পাশে হ্যালোজেন লাইট স্থাপন করেছেন। এতে রাতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।

স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বাবুল খন্দকার। ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার ও আলোকসজ্জার মতো কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিষয়ে সিঙ্গাপুর প্রবাসী মো. বাবুল খন্দকার এক ভিডিও বার্তায় বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধা ও দুর্ভোগ কমানোর জন্যই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সড়কের ভাঙা অংশটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা যদি নিজ নিজ এলাকার ছোটখাটো সমস্যা সমাধানে এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

তারা বাবুল খন্দকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের অবশিষ্ট ভাঙা অংশগুলোও দ্রুত সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত