ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শালিখায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:১৯

মাগুরার শালিখায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শালিখা থানা পুলিশের আয়োজনে আড়পাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শালিখা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান।

সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিহারি লাল শিকদার সরকারি কলেজের প্রভাষক আশিষ বিশ্বাস, তালখড়ী পূজা মন্দিরের সভাপতি বংকিম চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আশিকুর রহমান বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক সতর্ক ও দায়িত্বশীল থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সমস্যায় সরাসরি যোগাযোগের জন্য তাঁর মোবাইল নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।পাশাপাশি লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস বা জরুরি আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেন।

সভায় উপস্থিত পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১