ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে অবৈধ বালুবাহী ড্রাম্পার ট্রাকসহ আটক ১


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:২৩

চট্টগ্রামের ফটিকছড়ি- মিরশরাই সীমান্তবর্তী
করেরহাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলন করা
অবৈধ বালু পরিবহনের সময় একটি ডাম্পার ট্রাক
আটক করেছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলন
ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো.
ছালাউদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা
হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে করেরহাট
রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের
ঝিলতলী এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি
আটক করা হয়। বন বিভাগ জানায়, ডাম্পারটিতে
আনুমানিক ১৯৮ ঘনফুট বালু ছিল।

আটক ব্যক্তি মো. ছালাউদ্দিন ফেনীর ছাগলনাইয়া
উপজেলার জয়পুর এলাকার তোরাব আলী মুন্সী
বাড়ির বেলায়েতের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চল
থেকে উত্তোলন করা বালু অবৈধভাবে পরিবহন ও
পাচারের খবর পেয়ে করেরহাট বিট কাম চেক
স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে
বালুভর্তি ডাম্পারটি আটক করা হয়। পরে স্থানীয়
ব্যবস্থাপনায় ডাম্পারসহ জব্দ করা বালু করেরহাট
রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে করেরহাটের সহকারী বন সংরক্ষক মো.
রেজাউল মৃধার তত্ত্বাবধানে এবং করেরহাট রেঞ্জের
রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. মারুফ
হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অংশ
নেন। এ সময় করেরহাট বিট কাম চেক স্টেশনের
স্টেশন কর্মকর্তা সুরজিত চৌধুরীসহ সংশ্লিষ্ট টহল
দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ