দৈনিক সকালের সময়ের সংবাদ প্রকাশের জের: সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের ডিএফও'র বদলী
নানা অনিয়ম নিয়ে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের ৬ দিনের মাথায় চট্টগ্রাম বন অঞ্চলের আওতাধীন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুনকে বদলি করেছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়। ৭ সেপ্টেম্বর (বুধবার) মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে বন ভবনের উন্নয়ন পরিকল্পনা ইউনিটে করা হয় সংযুক্ত হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত প্রথম সারীর জাতীয় দৈনিক সকালের সময়ে গত ৩০ সেপ্টেম্বর তাদের অনলাইন সংস্করণে এবং ১ অক্টোর পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ' উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রকাশিত পত্রিকার সংবাদ প্রধান বন সংরক্ষক ও মন্ত্রনালয়ের দৃষ্টিগোচর হলে ঠিক একসপ্তাহের ব্যবধানে বদলির সিদ্ধান্ত হয় বলে জানা যায়।
উল্লেখ্য-প্রকাশিত উক্ত সংবাদে ডিএফও আব্দুল্লাহ আল মামুনের প্রশ্রয়ে গত ১০মাসে সংঘটিত বেশকিছু অনিয়মের তথ্যপ্রমাণ তুলে ধরা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, একজন ডিএফও নুন্যতম ২বছর কর্মরত থাকেন একটি ডিভিশনে কিন্তু দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে আসলে দক্ষিণের স্যারকে (ডিএফও) সরিয়ে নেয়া হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগ সূত্রে জানা যায়, ডিএফও আব্দুল্লাহ আল মামুন ২০২৫ সালের নভেম্বর মাসেই যোগদান করেছিল ডিভিশনটিতে। মাত্র ১০মাসেই সরতে হচ্ছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মস্থল থেকে।
এমএসএম / এমএসএম
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি