ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালী আশাপুর মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল আলীম মানিক কে সংবর্ধনা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:২৮

ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিকের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, মোঃ শরিফুল ইসলাম ফকির, আসন্ন নির্বাচনে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন সহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ বাহারুল আলম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জিলানি, প্রতিষ্ঠাতাদের পক্ষে মোঃ নাসির মিয়া এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে মোঃ মইনুল হাসান উজ্জলসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবকিছুই করতে পারব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে একটাই দাবি রাখব—আপনারা সঠিকভাবে পাঠদান করবেন।”

তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা