ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজারহাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৩২

দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ উৎসবকে ঘিরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটি,খড় ও বাঁশের কাঠামোয় ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন রাত পরিশ্রম করছেন প্রতিমা কারিগরেরা। অনেক স্থানে পরিবারের সদস্যদের নিয়েই রাত জেগে চলছে প্রতিমা তৈরির কাজ।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। তবে সময় স্বল্পতা ও কাজের চাপের কারণে চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কাঠামোর উচ্চতা, নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমা তৈরিতে খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি। চাহিদা বাড়ায় এ বছর প্রতিমার দামও কিছুটা বেড়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজারসহ বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, আবার কোথাও চলছে রং ও সাজসজ্জার কাজ। লক্ষ্মী, সরস্বতী,কার্তিক,গনেষসহ সহগামী প্রতিমাগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে মূল প্রতিমা দেবী দুর্গার কাজে এখনো ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

প্রতিমা কারিগররা জানান, একটি প্রতিমা তৈরির কাজ শুরু থেকে শেষ করতে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথমে বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরি করা হয়। এরপর খড় দিয়ে দেওয়া হয় প্রতিমার অবয়ব। পরে মাটির প্রলেপ, শুকানো, রং করা ও অলংকরণের কাজ সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপেই প্রয়োজন হয় সময়, শ্রম ও দক্ষতার। এবার অর্ডার বেশি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিমার কাজ শেষ করাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে জেলা পূজা উদযাপন পরিষদ। 

কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল ভৌমিক বলেন,এবার জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। আশা করছি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কুড়িগ্রামে এ উৎসব অনন্য রূপে উদযাপিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর কুড়িগ্রাম জেলায় ৫২০টির বেশি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলোতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

পূজাকে ঘিরে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরির পাশাপাশি পূজামণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছেন আনন্দঘন এ উৎসবের। আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত