ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

এক রাতেই গোয়ালঘর খালি, পটিয়ায় তিন গরু চুরি


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৩৩

গরু পালন করেই চলত সংসার। রাতের আঁধারে গোয়ালঘর থেকে একে একে তিনটি গরু চুরি হয়ে যাওয়ায় এখন দিশেহারা পটিয়ার ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বিটু দে’র পরিবার। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন মালিক।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলমপুর যোগেশ ডাক্তার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বসতঘরের পাশে গোয়ালঘরে তিনটি গরু রেখে ঘুমিয়ে পড়েন বিটু দে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের কাছে গিয়ে তিনি দেখতে পান, তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন, গোয়ালঘরটি সম্পূর্ণ খালি। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তালা ভেঙে তিনটি গরু নিয়ে গেছে।

চুরি যাওয়া গরুর মধ্যে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের পাঁচ মাস বয়সী গাভী এবং একটি কালো রঙের দুধেল গাভী রয়েছে।

বিটু দে বলেন, ‘গরু লালন-পালন করেই আমি সংসার চালাই। তিনটি গরুই চুরি হয়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। চোরেরা আমার সব নিয়ে গেছে। আমি আমার গরুগুলো ফেরত চাই।’

স্থানীয় বাসিন্দা রিনা দে বলেন, ‘কয়েক দিন আগে পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও চুরি হয়েছে। এবার বাড়ি থেকে গরু চুরি হলো। এলাকায় একের পর এক চুরির ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’

আরেক বাসিন্দা অরুণ দে বলেন, ‘গরু চুরির ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি। ক্ষতিগ্রস্ত পরিবারটির কথা বিবেচনা করে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘গরু চুরির খবর পেয়েছি। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব