আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে এবং আত্রাই উপজেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চড়কতলা থেকে ধীরেন মৈত্রের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই চলবে না, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।
সড়কের দুই পাশে চারা রোপণ শেষে চড়কতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক ময়নুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল,
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিঠু, চক শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি করে গাছ লাগানো ও তা সংরক্ষণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান