ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চাল, এমপির নগদ সহায়তা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৩৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিও বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে ৯৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ডিও গ্রহণ করেন। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এতে মোট ৫৫ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ৯৩টি মণ্ডপে এ সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৮৬ হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও সহসভাপতি সঞ্জয় চন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ