ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৩৯
নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১২৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় পূজা উদযাপন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সহায়তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেপ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাসান আলী, উপজেলা ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, এবং সনাতন ধর্মাবলম্বী নেতা বাবু শ্রী সত্যেন্দ্রনাথ প্রামাণিক ও শ্রী মনোজিৎ কুমারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
​সভায় পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে আনসার-পুলিশ মোতায়েন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল মহলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত