ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৩৯

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গোদাগাড়ীর সরমংলা কনফারেন্স হলরুমে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্য, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় এবং নাগরিক সমাজের ভূমিকা আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের সেবা ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তথ্য অধিকার আইন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রয়োজনীয় তথ্য পেতে কীভাবে তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরম পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে, সে বিষয়ে সদস্যদের ধারণা দেওয়া হয়। কোনো সরকারি দপ্তরের সেবা, কার্যক্রম বা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রশ্ন থাকলে তথ্য অধিকার আইনের মাধ্যমে তা জানার উদ্যোগ নিতে সদস্যদের উৎসাহিত করা হয়।
এ ছাড়া স্থানীয় সমস্যা ও নাগরিক অধিকার-সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরবর্তী সংলাপ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর নির্ধারণ করা হয়। নির্ধারিত দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে অক্টোবর ২০২৬-এর মধ্যেই সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ডাসকো ফাউন্ডেশনের মাকসুদা খানম ও রোকসানা খাতুনসহ উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ENGAGE’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত