পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
কক্সবাজারের পেকুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, এলজিইডির প্রকৌশলী রবিউল আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রনি দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সুশীল, সদর ইউনিয়ন পরিষদের সচিব মহসিন এবং ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ারসহ সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয়, এবারের শারদীয় দুর্গোৎসবে পেকুয়া উপজেলায় ৬টি মণ্ডপে প্রতিমা পূজা এবং ৩টি মণ্ডপ ঘট পূজা অনুষ্ঠিত হবে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। পেকুয়ায় দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির যে সুন্দর পরিবেশ রয়েছে, তা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, পেকুয়া উপজেলায় ধর্মীয় সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত