ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদের হলরুমে এ শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
সভাপতিত্ব করের ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি খোদা নূর রনি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলী ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর যুবদলের মোঃ শহিদুল ইসলাম সুজনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত