রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে তিনটি প্রকল্পের বিরুদ্ধে ভুয়া দলিল করে নিরীহ মানুষের জমিতে বালু ভরাট করে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় ফরটিস গ্রুপের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর, কেয়ারিয়া এলাকায় ফরটিস গ্রুপ নামে আবাসন প্রকল্প গড়ে করে তোলা হয়। ফরটিস গ্রুপের অধীনে প্লাটিনাম ও সারা রিসোর্ট আরো দুটি প্রকল্প চালু করা হয়। প্রকল্প চালুর পর থেকেই সাধারণ মানুষের জমিতে বালু ভরাট করে জোরপূর্বক দখল করতে থাকে ফরটিস গ্রুপ। সম্প্রতি ভুয়া দলিল করে নিরীহ মানুষের প্রায় ২০ বিঘা জমি জোরপূর্বক দখল করে বালু দিয়ে ভরাট করে ফেলেন আবাসন প্রকল্পটি। বালু ভরাটে বাধা দিতে গেলেই ফরটিস গ্রুপের সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ফরটিস গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসন ফর্টিস গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের ব্যাপারে ব্যবস্থা না নিলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও ঢাকা বাইপাস ৩০০ ফিট সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত