কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী
ভূমিদস্যু লাল মিয়ার বিরুদ্ধে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না সুফল। অথচ
সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সে এসব তোয়াক্কা করছেন না।
যার ফলে রঘুনাথপুর গ্রামসহ আশেপাশের ৩/৪টি গ্রামের কয়েক’শ কৃষকের ফসলের জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্য দিকে মঠবাড়ি ও রঘুনাথপুর দরিদ্র কৃষকদের কৃষিজমি দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু এই লাল মিয়ার বিরুদ্ধে। ফলে ধান চাষও করতে পারছেন না জমির মালিকরা।
সরজমিন গিয়ে দেখা যায়, মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সরকারি খাল অবৈধ ভাবে ভরাট হচ্ছে। অন্য দিকে একই ব্যক্তি লাল মিয়া কৃষি জমিতে মাছ চাষের কথা বলে নাম মাত্রয় জমি ভাড়া নিলেও। পরবর্তীতে ভাড়ার টাকা আর পরিষদ করেননি। এ ভাবেই বছরের পর বছর কৃষি জমি দখল করে চলছে তার মাছচাষ। ভুক্তভোগী পরিবার স্থানীয় ভাবে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করেন বলে জানা যায়।
এ সময় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখল নিয়েছে। খালের পাশে কৃষি জমি জমি গুলো ভাড়া নেওয়ার নাম করে দখল করে রেখেছে। আমার ১৩ শতাংশ জমি সে ৭ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে এর বিচার চাই।
আরেক ভুক্তভোগী পরিবার থেকে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছে। আমি আজ ১২ বছর যাবত জমির ভাড়া পাই না। আমি সরকারের কাছে লাল মিয়া বাহিনীর বিচার চাই।
মোখলেছুর রহমান বলেন, লাল মিয়া হচ্ছে একজন ভূমিদস্যু। সে নানান ভাবে বিভিন্ন কৌশলে সরকারি একটি খাল ভরাট করে ফেলেছে। এতে করে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। খালের পাশে মালিকানা কৃষি জমিতে তার নজর লেগেছে। তাই সে মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেওয়ার নাম করে দখল করে নেয়। আমার ৩২.৫ শতাংশ জমি সে আজ ১২ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে লাল মিয়া সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত