পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।
বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।
উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত