ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৪৭

আগামী ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এবং কয় ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইউপি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আগামী সোমবার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারিত রয়েছে। ওই সভা শেষেই ঘোষণা করা হবে ইউপি নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কোন তারিখে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশের হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বেশ কিছু ইউপিতে মেয়াদ শেষের পথে। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের এই বৃহৎ নির্বাচনের আবহ ইতোমধ্যেই তৈরি হয়েছে। সোমবারের কমিশন সভায় নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার তালিকা হালনাগাদদের বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনার পর ভোটের রূপরেখা স্পষ্ট করা হবে।

aliul / aliul

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা