ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৫৫

রাজধানীতে জনসংখ্যা বাড়ার সঙ্গে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কের পরিমাণ বাড়লেও কবরস্থানের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে না। ফলে একই কবরের ওপর বারবার দাফন করতে হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বড় পরিসরে নতুন একটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ‘বিশ্ব আয়ুর্বেদিক দিবস’ উপলক্ষে আয়োজিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দেখেন, আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে।

আমরা বাসস্থান করছি, আবাসন করছি, ব্যবসা প্রতিষ্ঠান করছি, কবরস্থান নিয়ে কেউ ভাবে না। একজন মানুষ মারা গেলে স্বাচ্ছন্দ্যে তাকে দাফন-কাফন করবে, সেই জায়গাগুলো সংকুচিত হয়ে যাবে।
এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্দেশনা অনুযায়ী আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি বলেন, খুব দ্রুত না হলেও এখন থেকেই এ বিষয়ে কাজ শুরু করতে হবে। ডিএনসিসির একটি বড় ধরনের কবরস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশনের কবরস্থানে একটি কবরের ওপরই বারবার কবর দেওয়া হচ্ছে। এখন বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। আমাদের পরিকল্পনা আছে বড় ধরনের একটা কবরস্থান নির্মাণ করা।

শফিকুল ইসলাম খান বলেন, কবরস্থান নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে ওইসব প্রতিবেদন প্রকাশের পর নয়, তারও আগে থেকেই সিটি কর্পোরেশন কবরস্থান নির্মাণের বিষয়ে কাজ করছে। পত্রপত্রিকা রিপোর্ট করেছে। এই রিপোর্টের ভিত্তিতে নয়, তার আগের থেকে কবরস্থান নিয়ে কাজ করছি। আমরা বড় জায়গা খুঁজছি। বিভিন্ন হাউজিং সেন্টার থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জায়গা কিনে আমরা একটা কবরস্থান নির্মাণ করব। মোটামুটি আমাদের কথা চলছে, এটা বাস্তবায়ন হবে।

aliul / aliul

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা