ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৮-১০-২০২৬ রাত ৮:৩২

মাগুরা জেলার গুরুত্বপূর্ণ এল,জি,ই,ডি ৩৫১টি কাঁচা রাস্তা ইতোমধ্যে
গেজেটভুক্ত হয়েছে।এসব রাস্তা দ্রুত পাকাকরণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাগুরা জেলার সম্মানিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান এবং মাগুরা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামানের নিরলস প্রচেষ্টায় জেলার ৩৫১টি কাঁচা রাস্তা গেজেটভুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এউদ্যোগকে মাগুরাবাসীর জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, গেজেটভুক্ত এসব রাস্তার পাকাকরণের কাজ দ্রুত শুরু হবে। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।
তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো অনেক গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক রয়েছে, যেগুলো এলজিইডির আওতাভুক্ত হয়নি।এসব রাস্তা দ্রুত এলজিইডির আওতায় এনে উন্নয়ন কার্যক্রমের অংশ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোর তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং মাগুরার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে
সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।উন্নত সড়ক যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না,এর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন,শিক্ষা,স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ গ্রামীণ অর্থনীতির বিকাশও ত্বরান্বিত হয়। তাই গেজেটভুক্ত ৩৫১টি রাস্তার পাকাকরণ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি অবশিষ্ট গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার প্রত্যাশা স্থানীয়দের।

aliul / aliul

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা