ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ রাত ৯:১৫

‎মাগুরা জেলার গুরুত্বপূর্ণ এল,জি,ই,ডি ৩৫১টি কাঁচা রাস্তা ইতোমধ্যে

গেজেটভুক্ত হয়েছে। এসব রাস্তা দ্রুত পাকাকরণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‎মাগুরা জেলার সম্মানিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান এবং মাগুরা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামানের নিরলস প্রচেষ্টায় জেলার ৩৫১টি কাঁচা রাস্তা গেজেটভুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎এউদ্যোগকে মাগুরাবাসীর জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, গেজেটভুক্ত এসব রাস্তার পাকাকরণের কাজ দ্রুত শুরু হবে। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।

‎তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো অনেক গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক রয়েছে, যেগুলো এলজিইডির আওতাভুক্ত হয়নি।এসব রাস্তা দ্রুত এলজিইডির আওতায় এনে উন্নয়ন কার্যক্রমের অংশ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোর তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং মাগুরার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে

‎সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।উন্নত সড়ক যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না,এর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন,শিক্ষা,স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ গ্রামীণ অর্থনীতির বিকাশও ত্বরান্বিত হয়। তাই গেজেটভুক্ত ৩৫১টি রাস্তার পাকাকরণ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি অবশিষ্ট গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার প্রত্যাশা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়