ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় নিখোঁজের দুই দিন পর পায়রা নদীতে জেলের মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:৭

বরগুনার আমতলী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর পায়রা নদী থেকে মো. ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী গাজী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকার মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকা সংলগ্ন পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন ওমর আলী গাজী। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর জেলে জলিলুর রহমান তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তবে অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর শুক্রবার সকালে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে নৌ-পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি ওমর আলী গাজীর বলে শনাক্ত করেন।

নিহতের ভাই আক্কেল আলী গাজী বলেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আজ সকালে খবর পেয়ে তেঁতুলবাড়িয়া এলাকায় আসি। পেটে থাকা অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছি।

এ বিষয়ে তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলী গাজীর বলে নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার