ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:৯

রাজধানীর তুরাগে ২১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল ইসলাম ওরফে আসাদ (৩৮) ও মিন্টু মিয়া (৪৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে দিয়াবাড়ী সোনারগাঁও জনপথ রোডের মেসার্স রহমান অটোমোবাইলস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে এএসআই মশিউল হক, এসআই মুহাইমিনুল ইসলাম লিমন ও এএসআই শাহিনুল বারী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানকালে আসাদুল ইসলাম ওরফে আসাদের দেহ তল্লাশি করে ১৪৪ পিস এবং মিন্টু মিয়ার দেহ তল্লাশি করে ৬৬ পিস হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ১০টা ৪০ মিনিটে জব্দতালিকা প্রস্তুতের মাধ্যমে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সিডিএমএস যাচাই করে আসাদুল ইসলাম ওরফে আসাদের বিরুদ্ধে পূর্বের একটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া স্থানীয় তদন্তে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার আসাদুল ইসলাম ওরফে আসাদ ও মিন্টু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তুরাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১০ এবং তারিখ ৯ অক্টোবর ২০২৬।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার