ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:১০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় কাজ করে যাচ্ছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা সাইফুর রহমান ২০১৯ সালের ১ ডিসেম্বর জুড়ী উপজেলা আনসার কমান্ডার হিসেবে যোগদান করেন। চাকরির দায়িত্বের পাশাপাশি নিজ এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে স্থানীয় তরুণদের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে করে নিজ এলাকাকে মাদকমুক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, মনতৈল এলাকা বর্তমানে মাদকের হট স্পট হিসেবে পরিনত হয়েছে। বিশেষ করে ইয়াবার ভয়াল থাবায় যুবসমাজ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এলাকার কিশোর ও যুবকদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ে বিপথগামী হচ্ছে। এমন পরিস্থিতিতে যুবকদের মাদকের অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে একাই অনেকটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন সাইফুর রহমান।

ইতোমধ্যে তিনি কয়েক দফায় মাদকসেবীদের মাদকসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন। সরকারি দায়িত্ব পালন শেষে তিনি যুবসমাজকে নিয়ে এলাকায় মাদক কারবারিসহ সেবনকারীদের ধরতে নিয়মিত নজরদারি করছেন। তার তীক্ষ্ণ নজরদারের কারণে প্রায় সময় মাদক সেবীরা যুব সমাজের হাতে আটক হচ্ছেন। সাইফুর রহমান যুব সমাজের সহযোগিতায় মাদক সেবিদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছেন প্রতিনিয়ত। সাইফুর রহমানের এমন উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তাদের প্রত্যাশা—সামাজিকভাবে সাইফুর রহমানের মত সবাই এগিয়ে এলে জুড়ীর মনতৈলসহ পুরো উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

মাদকবিরোধী এ কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সচেতনতামূলক সভা ও তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ আরও জোরদার করা গেলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
আলাপকালে সাইফুর রহমান বলেন, চোখের সামনে এলাকার যুব সমাজ কে নষ্ট হতে দেখে নিজ দায়িত্ববোধ থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে লড়তে আমার এলাকার যুব সমাজ আমাকে সব সময় সহায়তা করছে। মাদকের করাল গ্রাস থেকে আমাদের এলাকার যুব সমাজকে রক্ষা করতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জুড়ী উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, সরকারি দায়িত্বের পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমানের প্রশংসনীয় উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এমন কর্মকাণ্ডে পুরো আনসার বাহিনী গর্ববোধ করছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার