ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত আমবাগান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

​গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আমবাগান থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

​এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় আমবাগানের ভেতরে একটি সাদা শপিং ব্যাগের ভেতর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে অভিযানের সময় আশপাশে কাউকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, আসন্ন কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সুকৌশলে এই অস্ত্র ও গোলাবারুদগুলো সেখানে লুকিয়ে রেখেছিল।

​উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার প্রক্রিয়া চলছে

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার