ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:১৫

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচা, ফুফু ও ফুফাতো ভাই-বোনের বিরুদ্ধে ভাতিজাকে মারধর এবং তার মা ও বোনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়াছিন আরাফাত আসিফ নামে এক ব্যক্তি পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকায় ছয় শতক পৈতৃক সম্পত্তি নিয়ে ইয়াছিন আরাফাত আসিফের সঙ্গে তার চাচা মো. ইউসুফ, চাচা ইসহাক ছেনোয়ারা বেগম, ফুফাতো ভাই সাইফুদ্দিন মুন্নাসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের ঘটনায় আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে ইয়াছিন বলেন, গত ৩০ আগস্ট (রবিবার)  সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করে সেখানে নির্মাণকাজ শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেন এবং সম্পত্তি দখল না করার অনুরোধ করেন। এ সময় অভিযুক্তরা তার কথায় কর্ণপাত না করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে তাকে, তার মা ও বোনদের লাঠি দিয়ে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত অবস্থায় ইয়াছিন, তার মা ও বোনকে স্থানীয়দের সহায়তায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগকারী আরও জানান, ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু প্রতিকারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি সমাধানে থানা-পুলিশ কাজ করছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার