এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এলজিইডি, গোপালগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান। এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবীরসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে এ রোগের বিস্তার রোধ করতে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মাধ্যমে উপস্থিত সকলকে ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই আহ্বানে উদ্বুদ্ধ করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ