ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:১৮

ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ, প্রকৃত বিএনপি কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ও ত্যাগী অনেক নেতাকর্মী স্থান না পাওয়ায় এ ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এক বছর পেরিয়ে গেলেও আজও ভূরুঙ্গামারী উপজেলা শাখা বিএনপির পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা বিএনপির কোন প্রোগ্রামে জন্য মিটিং ডাকা হলে কমিটির মধ্যে হাতে গোনা কয়েকজনের উপস্হিতিতে মিটিং সম্পূর্ণ করা হয়। জানা যায় উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর। আরও ১০ জনের নাম কমিটিতে সংযুক্ত করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি । এ অবস্থায় কমিটির গঠনপ্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছে তৃণমূলে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, যাদের অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে তেমন কোনো সম্পৃক্ততা ছিল না, এমন ব্যক্তিদেরও আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো কমিটিতে পূর্বে যাদের নাম নেই , তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখা অনেক ত্যাগী নেতাকর্মীকে কমিটিতে রাখা হয়নি—এমন অভিযোগও করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতাকর্মী বলেন, “সারা জীবন বিএনপির রাজনীতি করে এসেছি। দলের বিভিন্ন দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছি। অথচ যারা কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তাদের অনেকেই এখন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তৃণমূল নেতাকর্মীদের দাবি, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, আন্দোলন-সংগ্রামে অবদান এবং দলের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এসব বিষয় যথাযথভাবে যাচাই না করেই কমিটি গঠন করা হয়েছে কি না, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির পরিবারের কোনো সদস্যও কমিটিতে নেই। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির ঐতিহাসিক নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম শিক্ষক নঈম আহমেদ। তাঁর ছেলে মোঃ আজাদুল আলম ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মোঃ আজাদুল আলমকেও বর্তমান আহ্বায়ক কমিটিতে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। শুধু তিনি নন, তাঁর মতো আরও অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী কমিটিতে স্থান পাননি বলে অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন কাজী নিজাম উদ্দিন। তার মত প্রবীণ রাজনীতিবিদ কে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য পদে রাখা হয়েছে। এ সব ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা আরও বেড়েছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের ভাষ্য, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।  তবে এসব অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফাকে তার প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলকে একাধিক বার ফোন করেলেও তিনি ফোন রিসিভ করেননি, পরে  উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান নাম পাঠানো  হয়েছে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি হলে জানতে পারবেন। তৃণমূল নেতাকর্মীদের দাবি, যাদের নাম পাঠানো হয়েছে তাদেরকে  উপজেলা বিএনপি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। সদ্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া সদস্য পদের ক্রমিক নং সহ দশজনকে জানিয়েছেন দিয়েছেন বলে জানান তারা। নতুন সদস্য হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন মিটিংয়ে পরিচয় দেন তারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য । এর সত্যতাও পাওয়া গিয়েছে তিনি হলেন মোঃ নাজমুল হক (টুটুল) তিনি উপজেলা বিএনপি আহ্বায়কের ভাতিজা। তৃণমূলের বিএনপির কর্মীরা জানান অভিযোগগুলো দলীয়ভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। একই সঙ্গে যাদের বিরুদ্ধে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগ রয়েছে, তাদের রাজনৈতিক অতীত যাচাই করে এবং দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করে বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামত ও রাজনৈতিক ত্যাগী কমীদের কে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য, শক্তিশালী ও প্রকৃত বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তৃণমূলের নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে কমিটি নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত বিএনপি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার