আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
একসময়ে আবহমান গ্রামবাংলার অতি আনন্দের খেলা ছিল মার্বেল। গত এক দশক আগেও গ্রামের পথে-ঘাটে-মাঠে কিংবা শহরতলির সরু রাস্তায় শিশু কিশোরদের প্রাণচাঞ্চল্যে মুখর থাকত মার্বেল খেলা। কিন্তু সময়ের বিবর্তনে প্রযুক্তির প্রভাব ও আধুনিকতার ছোঁয়ায় সারা বাংলার মতো বারহাট্টা থেকেও হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা মার্বেল।সেই হারানো ধুলোমাখা দিন, বুকের ভেতর আজো রঙিন শৈশব ডাকে শুধু আয়...আয়..আয়। শৈশব হারাচ্ছে ধূলিধূসর মেঠোপথের আনন্দ। একসময় গ্রামের মাঠ-ঘাট, বাড়ির উঠান কিংবা ধুলোবালির রাস্তায় শিশু-কিশোরদের প্রাণচঞ্চল উপস্থিতি মানেই ছিল মার্বেল খেলা। গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় মার্বেল খেলার।অণুসঙ্গ ব্যবহার করে কবি শামসুর রাহমান তাঁর 'মরমী পুস্তক' কবিতায় লিখেছেন- 'একটি বালক তার রঙিন মার্বেল খুঁজে খুঁজে প্রায় দিনশেষে, কৈশোরের ঘাটে এসে.।'
তেমনি কবি হেলাল হাফিজ তাঁর কবিতায় বন্ধুদের সাথে কাটানো সোনালী অতীত কিংবা স্মৃতির তীব্রতাকে বোঝাতে মার্বেলের অণুসঙ্গ এনে তিনি লিখেছেন- 'অনন্ত বিকেলে মার্বেল খেলা কিংবা প্যাঁচানো ক্যাসেটের ফিতে পেন্সিল দিয়ে..।' শৈশবের নস্টালজিয়া আর গলির ভেতরের চেনা জীবন ফুটিয়ে তুলতে অঞ্জন দত্তের "জানলা" গানের 'বস্তির কিছু ছেলে বাড়ির পাশে একটা ফাঁকা জায়গায় মার্বেল খেলছে....।' লাইনগুলোতে মার্বেল খেলার উল্লেখ পাওয়া যায়। নাগরিক কোলাহলে সবাই কুড়িয়ে তোলে শৈশব, সার্বিকভাবে দুরন্তপনা শৈশবের সঙ্গে আজ হারাতে বসেছে আবহমান গ্রামবাংলার মার্বেল খেলা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও মধ্যবয়সী কয়েকজনের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, আমাদের ছেলেবেলা কেটেছে গ্রামীণ নানা খেলাধুলায়। এসব খেলার মধ্যে মার্বেল খেলা ছিল অন্যতম। বিকেল হলেই আমরা বন্ধুরা মিলে মার্বেল খেলতাম। সে সময়টা ছিল খুবই আনন্দের। তখন প্রতিটি পাড়ায় ৮ থেকে ১৫ বছর বয়সী ছেলেরা নিয়মিত মার্বেল খেলতাম। সেসময় খেলাটি শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং শিশুদের মধ্যে প্রতিযোগিতা, কৌশল ও বন্ধুত্বের বন্ধন গড়ে তুলত। মার্বেল সাধারণত পাঁচ-ছয়জন মিলে খেলে। তবে দুজনেও খেলা যায়। যে ধরনের জায়গায় ছোট গাছ বা ঘাস-গুল্ম নেই, অর্থাৎ সমান মাটির জায়গা মার্বেল খেলার জন্য সুবিধাজনক। এই খেলার জন্য একটি ছোট্ট গর্ত করতে হয়। নির্দিষ্ট সীমারেখার বাইরে দাঁড়িয়ে খেলোয়াড়রা সবাই একটি করে মার্বেল গর্তের দিকে গড়িয়ে দেয়। প্রথমত গর্তের খুব কাছে বা গর্তের ভেতরে যার মার্বেলটা থাকে সে প্রথম পর্যায়ে প্রথম বলে বিবেচিত হয়। এরপর নিয়ম অনুযায়ী সবাই ৩/৪/৫টা করে মার্বেল জমা দেয় প্রথম স্থান অধিকারী খেলোয়াড়ের কাছে। এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের খেলা, সবার জমা দেওয়া মার্বেলগুলো মাটিতে গড়িয়ে দিতে হয় দাগের ওপারে। এরপর একটি মার্বেল দিয়ে নিশানা ঠিক করে দূরে নির্দিষ্ট একটি মার্বেলের গায়ে লাগাতে হয়। মার্বেলটি গড়িয়ে দেওয়ার সময় একাধিক মার্বেলের গায়ে লেগে গেলে প্রথমজন বাদ, খেলতে আসবে দ্বিতীয় জন। একইভাবে দ্বিতীয়জন বাদ হয়ে গেলে খেলতে আসবে তৃতীয়জন। যার গড়িয়ে দেওয়া মার্বেল কোনো মার্বেল স্পর্শ না করে নির্দিষ্ট মার্বেলের গায়ে লাগবে সে হয় জয়ী।
তারা আক্ষেপ করে বলেন, 'আমাদের ছোটবেলায় বিকেল হলেই মার্বেল নিয়ে মাঠে নামতাম। কে..কত.. নিখুঁতভাবে মার্বেল মারতে পারে? তা নিয়ে চলতো তুমুল প্রতিযোগিতা। এখনকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না, অনেকেই মার্বেল খেলা চেনেই না।'
কথা হয় বারহট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সাথে তিনি বলেন, শৈশব বা কৈশোরে গ্রামবাংলার ছেলেরা মার্বেল দিয়ে নানারকম খেলা খেলেনি, বা দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া নিশ্চয়ই কঠিন। আমাদের সময়ে স্কুল ব্যাগের ভেতর কিংবা হাফপ্যান্টের পকেটে মার্বেল নিয়ে ঘুরতাম। মার্বেল খেলতে গিয়ে অভিভাবক কিংবা শিক্ষকের বকা খায়নি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিলই ছিল। স্কুলে টিফিনের ফাঁকে শিক্ষকদের চোখের আড়ালে গিয়েও শিশু-কিশোররা মেতে উঠত মার্বেল খেলায়। তবে চির পরিবর্তনশীল পৃথিবীতে বদলায় সব। কেবল পোশাক, খাদ্য বা ব্যবহার্য জিনিসই নয়, মানুষের রুচির পাশাপাশি বদলায় খেলাধুলাতেও, আর এই রুচি বদলের ঢেউয়ে কাটা পড়ছে মার্বেল খেলা। বর্তমান আধুনিক সমাজের অনেকের কাছেই গ্রামীণ ঐতিহ্যের খেলা মার্বেল যেন শুধুই স্মৃতি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ