টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলন্ত অবস্থায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডের ওপর উঠে গেছে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকের মাঠ এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৪১২০। বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মল্লিকের মাঠ এলাকায় চলন্ত অবস্থায় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের আইল্যান্ডের ওপর উঠে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটির উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় অন্য কোনো যানবাহনের ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied