ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:২৭

মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে।  এ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইজন অবৈধ জাল ব্যবসায়ীকে  ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা বিআরডিবি মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস জানায়, অভিযান চলাকালে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, বাংলাদেশ কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার