দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
হাটহাজারী পৌরসভার সৈয়দ ওয়াহিদুল আলম সড়কস্থ সুজানগর থেকে চবি সংযোগ সড়কে অবশেষে ভরাটের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে হাটহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় ব্রিজের দু পাশের রাস্তার ভরাটের কাজ শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার দৈনিক সকালের সময়ে "হাটহাজারীতে 'ব্রিজ আছে রাস্তা নাই' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের। প্রতিবেদককে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সরেজমিন প্রতিবেদনের মাধ্যমে তুলে আনায় ধন্যবাদ জানিয়ে পৌর প্রশাসক বলেন, ২৪-২৫ অর্থবছরে টেন্ডার দেয়া এ কাজটি এখনো চলমান। তৎকালিন ইঞ্জিনিয়ার এস্টিমেট করার সময় রাস্তার মাটির কাজ এড না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়।প্রতিবেদন দেখেই মাটির কাজ সহ রাস্তা চলাচল উপযোগী করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
.
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ