ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১১:৪৭

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৫২ জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম ধাপে ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
আয়োজকেরা জানান, ১০ ও ১১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে কর্মীরা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই করবেন।
প্রাথমিকভাবে উপজেলার ৩ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এরপর ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসহ পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সরকার পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড চালু করবে। প্রতিটি কার্ডের বিপরীতে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এ সহায়তা পরিবারগুলোর জন্য কিছুটা হলেও উপকারে আসবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সরকারের একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী বলেন, দুই দিনে পর্যায়ক্রমে ৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা পুরো উপজেলায় তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকবেন।

 

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ