ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১১:৫১

রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে আতঙ্ক; বসতঘরের দরজা ভেঙে চুরি, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি কিংবা পথচারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিকদের বসতবাড়ি এমনকি ধর্মীয় উপাসনালয়েও অপরাধীদের থাবা বিস্তৃত হয়েছে। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া উৎপাত, ধারালো অস্ত্রের মহড়া ও হামলা। বখাটে ও কিশোর অপরাধীদের অবাধ দৌরাত্ম্যের কারণে চন্দনাইশ সদরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র ‘শাহ আমিন নগর পার্ক’ পর্যন্ত বর্তমানে তালাবদ্ধ রাখতে হচ্ছে।

নথিভুক্ত তথ্য অনুযায়ী, বিগত নয় মাসে চন্দনাইশ উপজেলায় অন্তত ১২ জনের অস্বাভাবিক মৃত্যু (হত্যা ও আত্মহত্যা), ৭টি দুর্ধর্ষ ডাকাতি এবং ২৫টিরও বেশি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি হাশিমপুর বিজয়ারাম বিহারে সশস্ত্র ডাকাতি, পৌরসভার দুই সাংবাদিকের বাড়ি থেকে মালামাল চুরি, কালিরহাটে শিক্ষক রাজন আচার্যের ভাড়া বাসা থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ ২২ লাখ টাকার মালামাল চুরি এবং দোহাজারী পৌরসভার দেওয়ানহাটে সাবেক মেম্বারের ছেলে জয়নাল আবেদীনের বাড়িতে প্রায় ৬০ লাখ টাকার সম্পদ লুটের ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণ গাছবাড়িয়ায় প্রশাসনের লোক পরিচয়ে ঘরে ঢুকে ২৩ লাখ টাকা, মাইক্রোচালক সামশুল ইসলামের বাড়িতে ২৭ লাখ টাকা এবং বৈলতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসী বেলাল হোসেনের বাড়িতে ঢুকে ২০ লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র।

একের পর এক চাঞ্চল্যকর অপরাধ সংগঠিত হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের কার্যকর রাত্রিকালীন টহল ও দৃশ্যমান পদক্ষেপের অভাবেই অপরাধের বিস্তার ঘটছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন মামলার পলাতক আসামি ও মাদকাসক্তদের গ্রেপ্তার করা হলেও ডাকাতি ও ছিনতাই চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি মেলেনি।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদকসেবীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। তথ্য পাওয়ামাত্রই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে অপরাধীরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ার কারণে স্থায়ী সমাধান পেতে জটিলতা তৈরি হচ্ছে।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ