ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার


জাকির হোসেন, কালকিনি photo জাকির হোসেন, কালকিনি
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১১:৫৪

মাদারীপুরের মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর বিভাগদী এলাকার পুরাতন বাজার জামে মসজিদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেল হাওলাদারের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল হাওলাদার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকার মৃত শামছুল হক হাওলাদারের ছেলে। থানার ওসি মো.জহিরুল আলম জানান তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ