ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১১:৫৭

 রংপুরের কাউনিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখা। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বামনের হাট কালীমন্দিরে সংগঠনটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ক্ষুদিরাম বর্মন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিজন গোস্বামী বকুল, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, কাউনিয়া প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম জসিম, দৈনিক ঢাকা পত্রিকার সহবার্তা সম্পাদক মোহন রায় ফুলবাবু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিবেকানন্দ রায় ও গোপাল চন্দ্র বর্মন, সদস্যসচিব টগর রায়, সহ-সদস্যসচিব প্রদীপ গোস্বামী, দুর্গা সিংহ ও বিশ্বনাথ চন্দ্র এবং কার্যকরী সদস্য সুধীর চন্দ্র রবিদাসসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনারও প্রতীক। উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়, দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তাঁরা আরও বলেন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, সামাজিক সংগঠন ও স্থানীয়দের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সাংবাদিক, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ