*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়ার একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মসিউল আলম। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ মসিউল আলম আসন্ন কর্মী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রুকনদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মী সম্মেলনে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা এবং সম্মেলনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তিনি সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন সংগঠনের শৃঙ্খলা ও আনুগত্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল রাখতে দায়িত্বশীলদের প্রতি যথাযথ আনুগত্য, সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি রুকনদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। দুই দিনব্যাপী এ সমাবেশে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, রুকনদের দায়িত্ববোধ বৃদ্ধি এবং আসন্ন কর্মী সম্মেলন বাস্তবায়নে করণীয় বিষয়ে তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রুকনিয়াত সম্পাদক অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা এমপি, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা প্রমুখ।
Aminur / Aminur
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার