মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগর সাধারণ পাঠাগারের উদ্যোগে মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ-২০২৬ পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও পুরস্কার দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে বৃত্তি দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
আদর্শনগর সাধারণ পাঠাগারের সভাপতি রাসেদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সহসভাপতি রফিকুল ইসলাম, সুয়াইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল্লাহ কাউসার, প্রভাষক মিনারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শনগর সাধারণ পাঠাগারের সহ-অর্থ সম্পাদক সিহাব উদ্দিন।
Aminur / Aminur
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার