চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বন্যা প্লাবিত দুর্গম চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তিনি চর পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন এবং স্থানীয় পানিবন্দি মানুষের দুঃখ-কষ্টের কথা গুরুত্বসহকারে শোনেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। বিতৃত ত্রাণ প্যাকেজের মধ্যে ছিল— পরিবারপ্রতি ১০ কেজি চাল, ১ লিটার সরিষার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি এবং ১ কেজি মসুর ডাল।
ত্রাণ বিতরণকালে মোঃ হারুনুর রশীদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। চরাঞ্চলের এই পানিবন্দি মানুষগুলো চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছানো অব্যাহত থাকবে। কোনো মানুষই অনাহারে থাকবে না।”
ত্রাণ বিতরণ কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার মানুষদের সার্বিক সহায়তায় প্রশাসন ও স্ব-স্ব এলাকার সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
দুর্গম চরাঞ্চলে তাৎক্ষণিক এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বন্যাকবলিত স্থানীয় সাধারণ মানুষ।
Aminur / Aminur
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত