ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১০-১০-২০২৬ বিকাল ৬:০

রংয়ের গুণগত মান, স্থায়িত্ব ও আধুনিক প্রয়োগপদ্ধতি সম্পর্কে ধারণা দিতে কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা।
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় অবস্থিত হোটেল জোন্স পার্কে এ কর্মশালার আয়োজন করা হয়। রংমিস্ত্রিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, রংয়ের গুণগত মান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এবং আধুনিক পদ্ধতিতে রং ব্যবহারে তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অ্যাকোয়া পেইন্টসের বিভিন্ন পণ্যের গুণগত মান, স্থায়িত্ব, রংয়ের আচ্ছাদনক্ষমতা, সঠিক ব্যবহারবিধি এবং বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে পণ্যের তুলনামূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকোয়া পেইন্টসের বিক্রয় বিভাগের প্রধান মো. মিনহাজ উদ্দিন তালুকদারের। কর্মশালাটি পরিচালনা করবেন প্রতিষ্ঠানটির কুষ্টিয়া অঞ্চলের জ্যেষ্ঠ এলাকাভিত্তিক বিক্রয় ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ বাচ্চু। সার্বিক সহযোগিতায় রয়েছেন কুষ্টিয়া অঞ্চলের জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা মো. নাজমুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বেঙ্গল হার্ডওয়্যারের মো. মনিরুল ইসলাম ও মো. আসাদুজ্জামানকে।
কর্মশালায় অ্যাকোয়া পেইন্টসের বিভিন্ন পণ্যের সরাসরি ব্যবহারিক প্রদর্শনী এবং বড় পর্দায় চিত্র উপস্থাপনার মাধ্যমে পণ্যের ব্যবহারিক দিক তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পণ্যের গুণগত মান, রংয়ের আচ্ছাদনক্ষমতা, স্থায়িত্ব, সঠিক প্রয়োগপদ্ধতি এবং বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তুলনামূলক আলোচনা করা হবে।
পাশাপাশি অ্যাকোয়া পেইন্টসের পণ্যের মূল্য, রংমিস্ত্রিদের জন্য চলমান বিভিন্ন সুবিধা, ‘রং ওস্তাদ’ কার্যক্রম এবং কুষ্টিয়ার কোন কোন পরিবেশকের কাছে এসব পণ্য পাওয়া যায়, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হবে। কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অ্যাকোয়া পেইন্টসের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি রংমিস্ত্রিদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারী রংমিস্ত্রিদের জন্য প্রতিষ্ঠানের টি-শার্ট, খাবার, আকর্ষণীয় উপহার এবং বিশেষ পুরস্কার বিতরণের জন্য লটারির আয়োজন রাখা হয়েছে। লটারিতে প্রথম থেকে দ্বাদশ পুরস্কার পর্যন্ত মোট ১২টি পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সাংবাদিক, সংবাদপত্রের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা।
আয়োজকদের মতে, রংমিস্ত্রিরা শুধু রং ব্যবহারের সঙ্গে যুক্ত নন; তাঁরা নির্মাণ ও ভবনের সৌন্দর্যবর্ধন খাতের গুকুষ্টিয়ায় অংশীদার। তাঁদের দক্ষতা বৃদ্ধি, রংয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কাজের মান উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রংমিস্ত্রিরা পণ্যের ব্যবহারিক দিক সম্পর্কে জানতে পারবেন, নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। 
এ লক্ষ্যে কুষ্টিয়ার সব সম্মানিত রংমিস্ত্রিকে কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
অ্যাকোয়া পেইন্টসের প্রচারিত স্লোগান—‘দেশের রঙে রাঙাই দেশ’। দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটির বার্তা—‘দেশের টাকা দেশে রাখুন, সমৃদ্ধ হোক বাংলাদেশ’।

Aminur / Aminur

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ