কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা কবি পরিষদের উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে কবি আমিনুল হককে সভাপতি এবং কবি শাকিল সরকারকে সাধারণ সম্পাদক করে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে কবিদের পুরস্কৃত করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. ওসমান এবং নাতে রাসুল পরিবেশন করেন নাজিবা আক্তার।
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের তিতাস শাখার সাধারণ সম্পাদক কবি এসএম ফরিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত (এআইপি)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান নির্বাহী আর. মজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহসভাপতি মো. লিয়াকত আলী খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শাকের উল্লাহ, কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার উপদেষ্টা কবি ওয়াহিদুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলাইমান, মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, অ্যাডভোকেট রাসেল রাফি, প্রধান সমন্বয়ক শেখ মোহাম্মদ মহসিন মাটি, সহসভাপতি কবি রতন চন্দ্র দেবনাথ, তিতাস শাখার সভাপতি শাহ জামান শুভ, হোমনার কবি আমান উল্লাহ চৌধুরী এবং মাদরাসার শিক্ষক মো. শাহজালাল।
অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে কবি আমিনুল হককে সভাপতি এবং কবি শাকিল সরকারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নামও তুলে ধরা হয়।
সাহিত্যচর্চায় শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে অনুষ্ঠানে কয়েকজন ক্ষুদে কবিকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন সিঙ্গুলা মাদরাসার নুসরাত জাহান, আরিফা ও ইমা আক্তার এবং রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের আনিসা হক, বীথি মনি ও সোহাগী।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সাহিত্য আড্ডায় কবি-সাহিত্যিকদের পারস্পরিক পরিচিতি ও সাহিত্যভিত্তিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস