ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৮:১

চট্টগ্রাম থেকে বাঁশখালী, পেকুয়া, মগনামা ও বদরখালী হয়ে মহেশখালী রুটে এসআর পরিবহনের এসি বাস চলাচল নিয়ে আবারও বিরোধ দেখা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) পেকুয়া ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের দুটি এসি বাস বাঁশখালীর প্রেমবাজার ও চানপুর এলাকায় আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাসে থাকা পেকুয়া, বাঁশখালী ও কুতুবদিয়ার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এসআর পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসি বাসে যাত্রীসংখ্যা বাড়তে থাকায় স্থানীয় কয়েকজন শ্রমিক নেতা বাস দুটি আটকে দেন।
বাস দুটির একটিতে যাত্রী হিসেবে ছিলেন পেকুয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর। প্রেমবাজার এলাকায় বাসটি আটকে দেওয়া হলে তিনি গাড়ি থেকে নেমে এর কারণ জানতে চান।
এ সময় জাহাঙ্গীর বলেন, তোমরা গাড়ি কেন আটকে দিয়েছ? যাত্রীদের হয়রানি করা যাবে না। তোমাদের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমাধান করো। কিন্তু যাত্রীদের হয়রানি করছ কেন?
তাঁর এ প্রতিবাদের  পর প্রেমবাজারে আটকে রাখা বাসটি ছেড়ে দেওয়া হলেও চানপুর এলাকায় আটকে রাখা অন্য বাসটি আটকে রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাস আটকে দেওয়ার ঘটনায় বাঁশখালী লোকাল বাস মালিক সমিতির সভাপতি নাজিম ও সাধারণ সম্পাদক ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এসআর পরিবহনের জেনারেল ম্যানেজার (জিএম) সেকান্দর বলেন, এসি বাস সার্ভিস চালুর পর থেকেই তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এর ধারাবাহিকতায় শনিবার স্থানীয় কয়েকজন শ্রমিক নেতা দুই ভাগে বিভক্ত হয়ে প্রেমবাজার ও চানপুর এলাকায় বাস দুটি আটকে দেন 
তিনি আরও বলেন, কয়েক মাস আগেও এসআর পরিবহনের এসি বাস সার্ভিস চালু করা হয়েছিল। তখনও বাধার মুখে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এসআর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন বলেন, আমাদের রুট পারমিট রয়েছে। এরপরও তাঁরা কোন অধিকারে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছেন?
তিনি অভিযোগ করেন, বাঁশখালীতে এসআর পরিবহনের একটি কাউন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বাধার কারণে তা করা যাচ্ছে না। ফলে ওই এলাকায় যাত্রী ওঠানামা করাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া বাঁশখালী লোকাল বাসের চেকাররা তাঁদের বাসে নিয়মিত উঠে যাত্রী ও সংশ্লিষ্টদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন তিনি।

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন