ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৮:২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিকের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে  ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে চেক হস্তান্তর করেন। উল্লেখ্য প্রকল্প তিনটি হলো—২০২০-২১ অর্থবছরে ঝিলিম করোনেশন রাস্তা নির্মাণ প্রকল্প, ২০২২-২৩ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জ সদরে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প এবং একই অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী সেখালীপুর মৌজায় কাছার বিলের ওপর ৬০ মিটার সেতু নির্মাণ প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিককে তাঁদের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে অধিগ্রহণের চেক তুলে দেন। উল্লেখ্য, সড়ক, মিনি স্টেডিয়াম ও সেতু নির্মাণের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আইনানুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে।

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন