ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৮:৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে মাগুরার শালিখা থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্দির গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এক মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডবে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করেন শালিখা থানা পুলিশ ।
মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেন।
মহড়া শেষে শালিখা থানার ওসি মোঃ আশিকুর রহমান সাংবাদিকদের জানান, “শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজা মন্ডপ গুলোতে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আজকের এই মোটরসাইকেল মহড়ার আয়োজন করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “গত বছর শালিখা থানার আওতাধীন ১৩১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এ সংখ্যা বেড়ে ১৬০টিতে দাঁড়িয়েছে। পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে জনবলও বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পূজাকে কেন্দ্র করে যেন কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

Aminur / Aminur

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন