পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
পরনের কাপড় ছাড়া কিছুই নাই। ঘরে রান্না করে খাওয়ার মতো এক মুঠো চালও নাই। শোয়ার মতো কোন বিছানাও নাই। আগুনে সব হারিয়ে এভাবেই কান্না জড়িত কন্ঠে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় বসবাসরত লেবু মিয়ার বাসার ভাড়াটিয়া রেবেকা মাহমুদা। তিনি স্বামীর সাথে একত্রে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় লেবু মিয়ার টিনসেড বাসায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসার ৫ টি রুম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও ৫ টি রুমের মালামাল।
স্থানীয় সূত্রে জানাযায় আজ দুপুর ১২ টার সময় বাড়ির মালিক লেবু মিয়ার রুম থেকে আগুনের সূত্র-পাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের রুমে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর থাকা আসবাব পত্র, পরিধেয় বস্ত্র, ইলেকট্রনিকস সামগ্রী নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহয়তায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা জানান, হঠাৎ আগুন লাগায় কোন মালামাল বের করতে পারিনি। আগুনে আমাদের পড়নের কাপড় ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। বাড়ির মালিক লেবু মিয়া জানান,মৃত কছিমুদ্দিন হাজীর জমি ভাড়া নিয়ে টিনসেড রুম করে ভাড়া দেই। আজকে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন,আগুন সব পুড়ে নিস্ব হয়ে গেছি।
গাজীপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আমাদের আর কাজ করতে হয়নি।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস