সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নোয়াখালীর সুবর্ণচরে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করেন ফজলুল হক ফাউন্ডেশন।
আজ(১০ আগষ্ট শনিবার) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়।
ফজলুল হক ফাউন্ডেশন জানায় প্রতি বছরের ন্যায় এবারও ১০৯ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।
বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলফিকার আলী এর সঞ্চালনায় সৈকত সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোনায়েম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাগরিকার সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, সৈকত সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মীজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শামসুজ্জামান নিজাম,চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার দাস, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স পরিচালক শামসুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ