ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৩৬

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় হামলার ঘটনায় এক শিক্ষক ও এক স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভোলা পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার মনপুরা ফাজিল মাদ্রাসা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার ১ নং ইউনিয়ন ঈশ্বরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা অহিদুর রহমান এর ছেলে ফজলে রাব্বি ও ফয়সাল। ফজলে রাব্বি মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ফয়সাল উপজেলার কাউয়ারটেক ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে আলাউদ্দিনের ছেলে ফয়সাল,আহত ফয়সাল হাওলাদারকে ডেকে নিয়ে যান। এরপর ৪ থেকে ৫ জন মিলে তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ফয়সাল বাঁচার জন্য চিৎকার করলে তাঁর ভাই ফজলে রাব্বি তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তাঁর ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় সূত্র।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার করেন।
এদিকে, এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মিজান জামায়াতে ইসলামীর কর্মী এবং রিয়াদ উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া সুমনসহ আরও কয়েকজনের নাম অভিযোগের সঙ্গে উঠে এসেছে। তবে হামলায় তাঁদের প্রত্যেকের সম্পৃক্ততা এবং ঘটনার পেছনের কারণ তাৎখনীক যাচাই করা সম্ভব হয়নি।
আহত ফজলে রাব্বি বলেন, “ফজরের নামাজের পর আমি মসজিদে দোয়া পড়ছিলাম। এ সময় আমার বড় ভাই ফয়সাল হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান আলাউদ্দিনের ছেলে ফয়সাল। পরে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মিজান, জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রিয়াদসহ আরও চার-পাঁচজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হামলার শব্দ ও চিৎকার শুনে আমি দৌড়ে ঘটনাস্থলে গেলে আমার ওপরও হামলা চালানো হয়। এ সময় মিজান, ফয়সাল, সুমন, রিয়াদসহ আরও কয়েকজন হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম জানান , “হামলার বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করব।”
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান , “এ ঘটনায় আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Aminur / Aminur

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক